ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২

ঠাকুরগাঁও
দুর্ঘটনাগ্রস্ত বিআরটিসি বাস ও পিকআপ ভ্যান
এখন জনপদে
0

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বিআরটিসি বাস ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সকালে উপজেলার শিংপাড়ায় এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।

ওসি মনির হোসেন জানান, সকালে বিআরটিসি বাসটি পঞ্চগড় থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছিলো। অপরদিকে টাইলস বোঝাই একটি পিকআপ ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলো। পথে সালন্দর শিংপাড়ায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

দুর্ঘটনায় পিকআপে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি টাইলস কোম্পানির কর্মচারী বলে জানা গেলেও তার নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া এ ঘটনায় বিআরটিসি বাসের হেলপার ও পিকআপের চালক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএইচ