ফুটপাত দখলে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযানে বসিক

বরিশালে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে
এখন জনপদে
0

ফুটপাত দখল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান করেছে বরিশাল সিটি করপোরেশন। আজ (রোববার, ১২ এপ্রিল) সকাল ১১টায় নগরীর ফজলুল হক এভিনিউ নগর ভবনের সামনে থেকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান শুরু করে বরিশাল সিটি করপোরেশন।

বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন চলছে অস্থায়ী বহু ব্যবসা প্রতিষ্ঠান। নগরীর ফুটপাত এমনকি সড়ক দখল করে ব্যবসা করছিলো দখলদাররা। ১০ দিনের মধ্যে নগরীর এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং ও করা হয়। এরই অংশ হিসেবে আজ সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা এ অভিযান পরিচালনা করে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে নগরীর ফুটপাত দখল মুক্ত করা হবে। আজ থেকে অভিযান শুরু হয়েছ।’

আরও পড়ুন:

তারা আরও জানান, আগেই মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। অনেকে সরিয়ে নিলেও কিছু ব্যবসায়ী তাদের দোকানপাট সরিয়ে নেয়নি। তাই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের ওই কর্মকর্তা।

এফএস