আজ (সোমবার, ৬ জুলাই) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে এ শুনানি হয়।
এর আগে কড়া নিরাপত্তায় আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। গতকাল (রোববার, ৫ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক সুদীপ্তা সরকারের আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেয় আসামিরা।
আরও পড়ুন:
এদিকে অপ্রাপ্ত বয়ষ্ক আরেক আসামি মারুফের বিরুদ্ধে নারী-শিশু ট্রাইবুনালে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। খুব দ্রুতই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
উল্লেখ্য, গত ১৪ জুন বিকেলে শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন তার বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। মামলার ৯ দিনের মাথায় ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।





