অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক নাছির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, কবি ও সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ্ ও মতিয়ার রহমান।
আরও পড়ুন:
অনুষ্ঠানে প্রধান অতিথি নাছির আহম্মেদ বলেন, ‘কুঁড়ি উৎসব শিশু কিশোরদের সাহিত্য চর্চায় উদ্দীপ্ত ও প্রাণবন্ত করে তুলবে। সাহিত্য চর্চার মাধ্যমে শিশু কিশোররা সত্যিকারে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এমন উৎসব।’
দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিলো শিশুতোষ ছড়া, কবিতা পাঠ, প্রচ্ছদ অংকন, গল্পবলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বর্ষসেরা ৬ জন শিশু কিশোরদের ছড়া,গল্প ও প্রচ্ছদ শিল্পীদের সংবর্ধিত করা হয়।





