কেবল বাণিজ্যে সীমাবদ্ধ না থেকে ট্রান্সফরমার, ব্যাটারি ও শিল্প সরঞ্জাম উৎপাদনে বাংলাদেশে চীনা কারখানা স্থানান্তরের ওপর জোর দেন উপদেষ্টা। পাশাপাশি মাতারবাড়ীর পরিপূরক হিসেবে আরেকটি বড় বন্দর নির্মাণ এবং সম্ভাব্য লজিস্টিকস হাব হিসেবে চাঁদপুরের ওপর সমীক্ষা চালানোর প্রস্তাব দেন তিনি।
চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন জানান, বন্দর নির্মাণ ও ব্যবস্থাপনায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের শিল্পোন্নয়ন ও বাণিজ্যের চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে প্রস্তুত বেইজিং।
সেই সঙ্গে বিজ্ঞানসম্মত ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে চ্যালেঞ্জ মোকাবিলা করে সুনির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর’ এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।





