বিজিবি জানায়, গতকাল উদয়নগর বিওপির আতারপাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ১৭ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে জামালপুর বিওপির শকুন্তলা মাঠ এলাকায় ১ দশমিক ৬০০ কেজি গাঁজা ও ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
পরে সকাল ৬টা ৪০ মিনিটে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল মদ, ১ হাজার ৫০০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের প্রায় মূল্য ২৪ লাখ ১০ হাজার ২০০ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।





