সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ককটেল বিস্ফোরণ
দেশে এখন
0

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজন আহতের তথ্য পাওয়া গেছে। তারা হলেন, মো শাহীন খান্দকার (৩০), মো জসিম (২৬) ও মো শাহাদাত হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা।

তখন সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশস্থলে ককটেল হামলার পর এনসিপির নেতারা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।

এএইচ