নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে উঠে শ্রমিকদের ট্রাকের চাপা, নিহত ২

টাঙ্গাইল
দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা
এখন জনপদে
0

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে উঠে যায়। এসময় ট্রাকটি সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও দু’জন শ্রমিক আহত হয়েছেন।

আজ (শনিবার, ১৮ এপ্রিল) সন্ধ্যায় মহাসড়কের চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— নীলফামারীর কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। তারা মোট ১৯ জন শ্রমিকের সঙ্গে ওই এলাকায় সড়ক সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন:

যমুনা সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

এসএইচ