নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে আটক ১৫

নারায়ণগঞ্জ
কোস্ট গার্ডের অভিযান
অপরাধ
এখন জনপদে
1

নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে পৃথক দুটি অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৪টি ড্রেজার, ২টি বাল্কহেড ও ২টি ট্রলার জব্দ করা হয়। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় গতকাল (সোমবার, ২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার ও ২টি ট্রলারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন:

অপরদিকে, রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানাধীন কলাবাগান এলাকায় থেকে আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) ভোররাতে কোস্ট গার্ডের অস্থায়ী কন্টিনজেন্ট আরেকটি অভিযান চালায়। এ সময় ১টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

আটককৃত দুষ্কৃতিকারী এবং জব্দকৃত সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেআর