আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
এর আগে গতকাল (বুধবার, ২২ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে গাকের কার্যালয়ে অভিযান চালিয়ে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ বলেন, ‘পৌর এলাকার শংকরবাটি-১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “স্কুল ফিডিং প্রকল্পের” খাবার কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে গাকের কার্যালয়ে অভিযান চালায়। সেখানে নিম্নমানের পাউরুটি রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি বলেন, ‘একইসঙ্গে পাউরুটির গুণগতমান নিশ্চিত করে বিদ্যালয়গুলোতে সরবরাহের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সেখানে সংরক্ষিত পাউরুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, ‘যেহেতু উপজেলা প্রশাসন মান নিয়ন্ত্রণের পর খাবার সরবরাহ করার নির্দেশ দিয়েছে সেহেতু সেই নির্দেশনা সরবরাহকারী প্রতিষ্ঠানকে মানতে হবে। বিকল্প কোনো উপায়ে বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহের সুযোগ নেই।’





