সরকার গঠনের দুই মাসের মধ্যেই ওয়াদা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল
কবিতা উৎসব অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
এখন জনপদে
0

প্রধানমন্ত্রী তারেক রহমান যে ওয়াদাগুলো দিয়েছিলেন, প্রত্যেকটি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির সরকার মাত্র দুই মাস সময় পার করেছে। দুই মাসে সরকার নির্বাচনের পূর্বে যে ওয়াদা করেছিলো তা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, খাল খননসহ প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে।

আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাহিত্য একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কবিতা মানুষের মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমি সবার সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তুলতে চাই। টাঙ্গাইলের বেকারত্ব দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। বেকার যুবকদের যাতে কর্মসংস্থানের কোনো সমস্যা না হয় সে বিষয়ে আমার জায়গা থেকে কাজ করবো।’

কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। এসময় সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে পুরো আয়োজন। দুই দিনব্যাপী এ উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

জেআর