নিহত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। অপর নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের ছেলে।
স্থানীয়রা জানান, শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন:
অন্যদিকে উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় এলজিইডির আওতায় সড়কের নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম নিহত হন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, ‘বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
একই দিনে পৃথক দুই ঘটনায় মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





