সুনামগঞ্জে নদীতে পড়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ
নদীতে পড়ে যুবকের মৃত্যু
এখন জনপদে
0

সুনামগঞ্জের তাহিরপুরে রক্তি নদীতে হাউজবোট তৈরি করতে এসে পানিতে পড়ে রাকিব হোসেন (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেলে উপজেলার আনোয়ারপুর সংলগ্ন রক্তি নদীতে এই ঘটনা ঘটে।

নিহত রাকিব ঢাকার মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রক্তি নদীতে একটি হাউজবোট নির্মাণকাজ চলাকালে নির্মাণাধীন হাউজবোটের ওপর থেকে পড়ে নিখোঁজ হন রাকিব।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা তাহিরপুর থানা ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে তাকে নদী থেকে নিখোঁজ ব্যক্তিকে নদী থেকে মৃত উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘নির্মাণাধীন হাউজবোটের ওপর থেকে রাকিব মিয়া নামে একজন নদীতে পড়ে নিখোঁজ হলে ফায়ার সার্ভিস টিম দীর্ঘক্ষণ চেষ্টা করে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।’

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।

এসএস