নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১০ বছরের শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার চৌধুরী বাড়ি সংলগ্ন পূর্ব এনায়েতনগরে মমতাজ বেগমের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, পাশের একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের অবহেলার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন:

ঘটনার সময় খেলতে গিয়ে লামিয়া ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাড়ির মালিক আমিনুল ঘটনাস্থল ত্যাগ করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফএস