কক্সবাজারে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ

জিবির অভিযানে জব্দ ইয়াবা
এখন জনপদে
0

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। উখিয়া ব্যাটালিয়নের জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৭ এর প্রায় ২৫০ গজ উত্তর-পশ্চিম দিকে এবং বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে সাখের ঘের এলাকায় অবস্থান নেয়।

এসময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে তারা মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন:

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পোটলার ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে থাকা নীল রঙের বায়ুরোধী পাঁচটি কাট থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে থেকে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এফএস