চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

হালদায় ডিম ছেড়েছে মা মাছ
এখন জনপদে
1

দেশে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। গতকাল দুপুর থেকে তিন দফায় ডিম ছাড়ে রুই, কাতলসহ কার্প জাতীয় মাছ।

সাধারণত বৃষ্টি, বজ্রপাত, পাহাড়ি ঢল ও জোয়ারের পানি মিলে পানি নির্দিষ্ট একটি তাপমাত্রায় আসার পর প্রতিবছর এ নদীতে মা মাছ ডিম ছাড়ে। বিশাল আকৃতির মা মাছ গুলো নদীর বিভিন্ন বাঁক ও একাধিক পয়েন্টে দিনভর ডিম ছাড়ে।

স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা জানান, গতকাল দুপুরে প্রথমবার মা মাছ নমুনা ডিম ছেড়েছিলো। রাতে ও আজ সকালে জোয়ারে পরিপূর্ণ ডিম ছাড়ে। এসময় হালদা পাড়ে বিরাজ করে উৎসবের আমেজ।

আরও পড়ুন:

রাউজান ও হাটহাজারি উপজেলায় স্থানীয় শত শত জেলে ডিম আহরণ শুরু করেন। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে তারা প্রস্তুতি নেন ডিম সংগ্রহের। জাল, কুয়া ও হ্যাচারি তৈরি করতে হয় এসময়। ডিম সংগ্রহের কয়েকদিন পর হালদার পোনা নিতে হাজির হন সারা দেশের রেণু ব্যবসায়ীরা।

এ বছর কত ডিম সংগ্রহ হয়েছে বা মা মাছ পরে আরেক দফায় ডিম ছাড়বে কি না সেসব বিষয় খতিয়ে দেখছে উপজেলা প্রশাসন ও গবেষকরা।

এফএস