দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। বালুভর্তি ট্রাক সড়কের মাঝখানে উল্টে যাওয়ায় ময়মনসিংহ- টাঙ্গাইল ও জামালপুর সড়কে যান চলাচল বন্ধ ছিলো প্রায় আড়াই ঘণ্টা।
স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো একটি সিএনজিটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন সিএনজিতে থাকা যাত্রী মা ফারজানা আক্তার শিউলি ও তার পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়ে খোশনূর জান্নাত রিনতি (১১) এবং আইনজীবী হোসনে আরা। হাসপাতালে নেয়ার পর মারা যান চালক।
আরও পড়ুন:
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে থানা ও হাসপাতালে পাঠায়। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে ধারনা আইনশৃঙ্খলা বাহিনীর।
দুর্ঘটনার কারণে প্রায় আড়াই ঘণ্টা ময়মনসিংহ-টাঙ্গাইল-জামালপুর সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পুলিশ রেকার দিয়ে সড়ক থেকে ট্রাক সরানোর পর শুরু হয় যান চলাচল।





