গতকাল (মঙ্গলবার, ৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে একটি কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
আটকরা হলেন— অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং মো. আফসার (৩৩)। তারা দুজনই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা। অভিযান পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির এসআই কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচারকারীরা অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় এসব মাদক পাচার করছিলেন।




