কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
এখন জনপদে
0

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. স্বপন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (বুধবার, ৬ মে) দুপুরে চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোজো মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্বপন ওই বাড়ির মো. সোহেলের ছেলে।

নিহতের জ্যাঠা মো. ইকবাল হোসেন জানান, দুপুরে খেলাধুলার ফাঁকে পুকুরে পড়ে যায় স্বপন। পরে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর সবাই মিলে পুকুরে খুঁজলে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা কয়।

আরও পড়ুন:

এসময় স্বপনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা অয়ন দাস বলেন, ‘হাসপাতালে আনার পর ওই শিশুকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আগেই তার মৃত্যু হয়েছিলো। নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

এসএস