স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে পেকুয়াকে পৌর শহর ঘোষণা করে গেজেট

পেকুয়াকে পৌর শহর ঘোষণা করে গেজেট প্রকাশ
এখন জনপদে
0

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার কক্সবাজারের পেকুয়াকে পৌর শহর ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল (বুধবার, ৬ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সালাহউদ্দিন আহমদ নির্বাচন চলাকালে তার নির্বাচনি এলাকা পেকুয়াকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সেটা বাস্তবে রূপান্তরিত করতে যাচ্ছেন তিনি।

এর আগে, সীমানা নির্ধারণ করে জেলা প্রশাসক বরাবর দু’টি খসড়া প্রস্তাব পাঠিয়েছিলো পেকুয়া উপজেলা প্রশাসন।

স্থানীয়রা বলছেন, সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দিলে তিনি তা বাস্তবায়ন করেন, এটাই তার প্রমাণ।

আরও পড়ুন:

নির্বাচনি জনসভায় তিনি বলেছিলেন, ‘আমার জন্ম হয়েছে দেশের উন্নয়নের জন্যে।’ মন্ত্রী হওয়ার পরপরই পেকুয়াকে পৌরসভায় রুপান্তর করা হচ্ছে। পেকুয়াকে পৌরসভা ঘোষণা করা পেকুয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাত ধরে তা বাস্তবায়ন হতে যাচ্ছে।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে তার ঐকান্তিক প্রচেষ্টায় ২০০২ সালে পেকুয়াকে উপজেলায় উন্নীত করা হয়। কয়েকদিন আগে মাতামুহুরীকে উপজেলায় উন্নীত করার সমীক্ষা প্রতিবেদন পাঠিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন। মাতামুহুরীকেও উপজেলা করার নির্বাচনি প্রতিশ্রুতি ছিলো সালাহউদ্দিন আহমদের।

এসএইচ