সারা দেশের জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক

পটুয়াখালী
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে নুরুল হক নুর
এখন জনপদে
0

সারা দেশের জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসকের সংকট রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুর। তিনি বলেছেন, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিচালনা পরিষদের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুর। পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতাল পরিদর্শনে গেলেন তিনি।

এ পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও শিশু ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। এসময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:

এসময় হাসপাতালের সেবার মান উন্নয়ন, জনবল সংকট নিরসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু বর্তমান কার্যক্রম নয়, পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।’

তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএইচ