গ্রেপ্তারকৃত ব্যক্তি শুভ কান্তি দাস (৩৮)। তিনি কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাসের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে মাদক রাখার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।’
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।





