শাহজাদপুরে কাছারি বাড়ীতে ৩ দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

শাহজাদপুরের কাছারি বাড়ী
এখন জনপদে
0

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ (২৫ বৈশাখ)। এ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী উৎসব।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ থেকে শনিবার পর্যন্ত টানা তিনদিন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। থাকবে রবীন্দ্র সংগীত, নৃত্য, গীতি নাট্য, নাটক ও আলোচনা সভা।

আরও পড়ুন:

তিনদিনই বসবে রবীন্দ্র মেলা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি অংশ নিবে দেশের বিভিন্ন স্থানের রবীন্দ্র শিল্পীরা। রবীন্দ্র জন্ম উৎসর উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে কাছারি বাড়ীতে। রবীন্দ্র ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কাছারি বাড়ী প্রাঙ্গণ।

উল্লেখ্য, ১৮৯০ থেকে ১৮৯৭, এই ৮ বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারী দেখাশুনার জন্য শাহজাদপুরে আসতেন এবং বসবাসও করতেন। এখানে বসেই তিনি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষাণ, অতিথি, ৩৮ টি ছিন্ন পত্রাবলী প্রবন্ধের অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম। পাশাপাশি ভূমিকা রেখেছেন এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে।

এফএস