প্রথম দিন শেষে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়
ক্রিকেট
এখন মাঠে
0

ওয়েলিংটন টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে কিউইরা। শুরুতে ভারতের দাপট থাকলেও শেষদিকে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ৫২ রানে নেই চার ব্যাটার। পঞ্চম উইকেটও পড়ে ৭০ রানে। তবে সেখান থেকেই প্রতিরোধ গড়েন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস।

দুজনের অবিচ্ছিন্ন জুটিতে বদলে যায় দিনের চিত্র। ২২১ বলের ইনিংসে ১৪টি চারে ১১৩ রানে অপরাজিত নিকোলস। অন্যদিকে ১৮২ বলে ১৩ চারে ৯৪ রান নিয়ে দিন শেষ করেছেন ফিলিপস।

ষষ্ঠ উইকেটে দুজনের জুটি থেকে এসেছে ১৭৩ রান। প্রথম দিন শেষে ৮২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৪৩। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

এফএস