পরিপক্ব হলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম: জেলা প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ
জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন
কৃষি
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া ও বাজারজাতকরণে এবছরেও কোন সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম পরিপক্ব হলেই গাছ থেকে আম নামিয়ে বিক্রি করা যাবে। তবে কেউ অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

গতকাল (সোমবার, ১১ মে) বিকেলে জেলা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় সংশ্লিষ্টদের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ আম চাষী ও ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।

চলতি মে মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১২ টন আম।

এএইচ