ফেনীতে বালিচাপা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
এখন জনপদে
0

ফেনীতে রিনা আক্তার (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১২ মে) রাত ৯টার দিকে ফেনী সদরের শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বালিচাপা অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

পুলিশ জানিয়েছে, রিনার স্বামী মো. মানিক সৌদি আরব প্রবাসী। তিনি শর্শদি ইউনিয়নের চোছনা এলাকার বাসিন্দা। মোহাম্মদ আলী বাজারের পাশে ভবন নির্মাণ করেছিলেন তিনি।

প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় রিনা নির্মাণ কাজ দেখতে ওই ভবনে যান। কিন্তু দুই থেকে আড়াই ঘণ্টা পরও ফিরে না আসায় তাকে খুঁজতে যায় তার ছেলে। এসময় ভবনের নিচতলায় এক কক্ষে বালিচাপা অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে।

আরও পড়ুন:

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এফএস