নিহত ইয়াসিন আলী পাকশী ইউনিয়নের নতুন রূপপুপর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি এক কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলো। এমন সময় অপরদিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল স্বজোরে ধাক্কা দিলে মহাসড়কে পড়ে যান তিনি।
আরও পড়ুন:
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
এছাড়াও মোটরসাইকেল আরোহী দুইজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘কাজ শেষে রাতে তিনি বাড়িতে ফিরছিলেন। এমন সময় মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





