আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের অস্ত্র ও হ্যান্ডকাফ উদ্ধার

নারায়ণগঞ্জ
উদ্ধার হওয়া গ্যাস গান ও হ্যান্ডকাফ
অপরাধ
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া একটি অস্ত্র ও হ্যান্ডকাফ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ১৮ মে) দুপুরে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার এলাকার সুবেদ আলী মার্কেটের সংলগ্ন একটি বাড়ির টয়লেটের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জাকির ডাক্তারের বাড়ির টয়লেটের ছাদের ওপর থেকে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া একটি গ্যাস গান ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হ্যান্ডকাফটিতে বাংলাদেশ পুলিশের লোগো রয়েছে।

আরও পড়ুন:

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামের অংশ হিসেবে এগুলো নিয়ে যাওয়া হয়েছিল। উদ্ধার হওয়া গ্যাস গান ও হ্যান্ডকাফটি আড়াইহাজার থানার বলে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ