হিলিতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
এখন জনপদে
0

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্যে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৯ মে) প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই উপজেলা ভূমি অফিস চত্বরে দুপুর দেড়টায় হাকিমপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা তানজিলা খাতুন ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ থেকে শুরু হওয়া মেলা চলবে ২১ মে পর্যন্ত। ভূমি সেবা মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে।

এসময় উপস্থিত হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল হোসেন,হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন, হাকিমপুর সমাজ সেবা অফিসার মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা সহ আরও অনেকে।

এএইচ