প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত সময়ে উত্তর পশ্চিম রিজিয়নের আওতাধীন চারটি সেক্টরের ১৫টি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৫৪৭ জন আসামিকে আটক করে। এ সময় ২৫ হাজার ৬২ বোতল ফেন্সিডিল, ১৭ হাজার ১১১ বোতল বিদেশি মদ, ৩০ হাজার ১৯০ পিস ইয়াবা, ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট ১ লাখ ৮০ হাজার ৩৫৯ পিস, ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন ৪১ হাজার ৭২৬ পিস ও ৬৩ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
আরও পড়ুন:
এছাড়া বিভিন্ন ধরনের প্রসাধনী, ওষুধ, খাদ্য পণ্য, পোশাক, মোবাইল ফোন ও অন্যান্য চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। গবাদিপশুর মধ্যে ২ হাজার ২৫৩টি গরু, ৫৩৩টি মহিষ ও ৩৪টি ছাগল জব্দ করা হয়। পাশাপাশি ২৪ হাজার ৬০২ মার্কিন ডলার ও ৩ লাখ ২৩ হাজার ৯৫৫ ভারতীয় রুপিসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।
এছাড়া সীমান্ত দিয়ে ১৩ জনকে ভারতে পাচারের সময় একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে বলেও জানান তারা।





