নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বজ্রপাত
এখন জনপদে
1

নওগাঁর রাণীনগরে ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতের দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) বেলা ১১ টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন; উপজেলার পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির(৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক(২২)।

স্থানীয়রা জানায়, সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করছিল। সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিলো। বেলা ১১ টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেআর