এর আগে গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) গভীর রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা।
গাজীপুর ব্যাটালিয়ন ৬৩ বিজিবি সূত্রে জানায়, ঈদযাত্রায় জনদুর্ভোগ কমানো, যানজট নিরসন এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন:
পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
এসময় অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিভিন্ন বাস কাউন্টারেও সতর্কবার্তা দেয়া হয় বিজিবির পক্ষ থেকে। তবে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় ছুটি শুরু না হওয়ায় মহাসড়কে দেখা যায়নি চিরচেনা ঈদযাত্রার চিত্র।
ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসগুলো স্বস্তিতে গন্তব্যে ছুটে যাচ্ছে।





