সকাল ৯টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। জামাতে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে অনুসারীরা উপস্থিত হন। আয়োজকদের তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা এ জামাতে অংশগ্রহণ করেন।
ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্যও প্রার্থনা করা হয়।
আরও পড়ুন:
এসময় উপস্থিত মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরেই তারা সৌদি আরবের সঙ্গে সময়ের মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। তাদের মতে, ধর্মীয় ব্যাখ্যা ও অনুসৃত পদ্ধতির আলোকে তারা নির্ধারিত সময় অনুযায়ী ঈদ উদযাপন করে থাকেন।
নামাজ ও মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় গিয়ে পশু কোরবানি দেন এবং ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্য অনুযায়ী ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।



 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)

