টাঙ্গাইলে বাসচাপায় নিহত ১

টাঙ্গাইল
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে
এখন জনপদে
1

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় সফিকুল ইসলাম সফি (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) বিকেলে ঈদের দিন উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম সফি ওই এলাকার জবান মোল্লার ছেলে। পেশায় সফিকুল ইসলাম সফি দর্জি ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, বিকেলে সফিকুল ইসলাম সফি তার বোনকে কোরবানির মাংস দেয়ার জন্য বাসা থেকে বের হয়। সে রাজাবাড়ী প্রাইমারি স্কুল থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আসার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলো।

এসময় চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির বাস সফিকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ