কুমিল্লায় কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

কুমিল্লা
কুমিল্লায় রাস্তার ধারে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
এখন জনপদে
0

কুমিল্লায় কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে আবারও বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। ক্রেতা সংকট আর কম দামের কারণে নির্দিষ্ট সময়ে চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই সড়কের পাশে স্তূপ করে ফেলে রেখেছেন চামড়া। কেউ কেউ আবার লোকসান গুনেও ছুটছেন বিভিন্ন আড়তে।

আজ (শুক্রবার, ২৯ মে) দুপুরেও কুমিল্লার সবচেয়ে বড় চামড়ার আড়ত ঋষি পট্টিতে চামড়া নিয়ে আসতে দেখা যায় মৌসুমি ব্যবসায়ীদের।

এসময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও চামড়া বিক্রি করতে পারেননি তারা। প্রতি চামড়া ৫০০ থেকে ৬০০ টাকায় কিনলেও এখন বিক্রি হচ্ছে মাত্র ১০০ থেকে ৩০০ টাকায়। এর সঙ্গে যোগ হয়েছে পরিবহন খরচও।

আরও পড়ুন:

অন্যদিকে আড়তদারদের দাবি, সরকারের নির্ধারিত দামে ট্যানারি মালিকরা চামড়া কিনছেন না। লবণের সংকট ও সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় চামড়া কিনতে আগ্রহ হারাচ্ছেন তারা। এছাড়া আগের কয়েক বছরের বকেয়া টাকাও এখনও পরিশোধ করেনি অনেক ট্যানারি মালিক।

এবার কুমিল্লায় প্রায় দুই লাখের বেশি কোরবানির পশুর চামড়ার বাজার তৈরি হলেও ন্যায্য দাম না পাওয়ায় অনেক চামড়া নষ্ট হয়েছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।

এসএইচ