নিখোঁজ তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গৌল্লা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ধর্মপাশা উপজেলা থেকে বিভিন্ন বয়সের ৫০ থেকে ৬০ জন পর্যটক নিয়ে মা-বাবার দোয়া নামের একটি নৌযান টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় ভ্রমণে যায়। পরে দলটি ট্যাকেরঘাটের নিলাদ্রী লেক এলাকায় অবস্থান করে রাতযাপন করে।
আরও পড়ুন:
পরে আজ দুপুরে বাড়ি ফেরার পথে শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত নৌযান থেকে হঠাৎ নদীতে পড়ে যায় তামিম। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা চালান নৌযানের যাত্রী ও স্থানীয়রা। তবে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পর্যটকবাহী নৌযান থেকে নদীতে পড়ে তামিম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে চেষ্টা চলছে।’





