টাঙ্গুয়ার-হাওর
টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের মেশিনে পড়ে প্রাণ গেলো শিশুর

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের মেশিনে পড়ে প্রাণ গেলো শিশুর

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী হাউসবোটের মেশিনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) বিকালে ভ্রমণশৈলী নামে হাউসবোটে এই ঘটনা ঘটে।

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীতে পর্যটকবাহী নৌযান থেকে পড়ে তামিম (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ (শনিবার, ৩০ মে) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের উত্তর পাশে পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জে পর্যটকবাহী হাউজবোটে আগুন

সুনামগঞ্জে পর্যটকবাহী হাউজবোটে আগুন

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী মাছরাঙা নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাদের কন্যা আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।

টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে চান উপদেষ্টা ফরিদা

টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে চান উপদেষ্টা ফরিদা

টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত ট্যুরিজমের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

টাঙ্গুয়ার হাওরের প্রশাসনের অভিযান, পর্যটকবাহী হাউসবোটকে জরিমানা

টাঙ্গুয়ার হাওরের প্রশাসনের অভিযান, পর্যটকবাহী হাউসবোটকে জরিমানা

৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নির্দেশনা না মানায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় তিনটি হাউসবোটকে ১৫শ' টাকা জরিমানা ও অবৈধ ভাবে মাছ শিকার করায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্রে মাদকের সহজলভ্যতা; আসক্তের সংখ্যা আশঙ্কাজনক

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্রে মাদকের সহজলভ্যতা; আসক্তের সংখ্যা আশঙ্কাজনক

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটনকেন্দ্রগুলোতে হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক। এসব মাদকের বেশিরভাগ ক্রেতা হাওরের হাউসবোটে ঘুরতে আসা তরুণ-তরুণীরা। বাড়তি টাকা আয়ের লোভে সীমান্ত দিয়ে আসা মাদক বহন করছে কমবয়সীরা। এতে পর্যটন এলাকায় মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

টাঙ্গুয়ার হাওরে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ শিশু মাসুমের (৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) বিকালে টাঙ্গুয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু সিলেটের শেখঘাট এলাকার কবির মিয়ার ছেলে।

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে শিশু নিখোঁজ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে শিশু নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে নৌকা থেকে পড়ে গিয়ে মাসুম নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) দুপুরে হাওরের পর্যটকবাহী নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

টাঙ্গুয়ার হাওরে হাউজ বোট চলাচলে শর্ত

টাঙ্গুয়ার হাওরে হাউজ বোট চলাচলে শর্ত

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ-প্রতিবেশের ক্ষতি ঠেকাতে হাওরে হাউজ বোট চলাচলে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। গতকাল (রোববার, ২২ জুন) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক ও রুটিন দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

পর্যটন ব্যবসায় ধ্বংসের মুখে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য

পর্যটন ব্যবসায় ধ্বংসের মুখে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য

সম্পদ আর সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওর। নিয়ম অনুযায়ী এই হাওরের জলাভূমি চিহ্নিত করে মাছ এবং পাখির নিরাপদ আবাসস্থল তৈরি করার কথা থাকলেও পর্যটন ব্যবসার নামে ধ্বংস করা হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। ফলে টাঙ্গুয়ার হাওর বয়ে যাচ্ছে মরণের পথে। তবে, হাওর বিশেষজ্ঞ ও সুনামগঞ্জের সচেতন মহল বলছেন, টাঙ্গুয়ার এমন পরিস্থিতির জন্য দায়ী প্রশাসন।

টাঙ্গুয়ার হাওরে ধরা পড়লো বিলুপ্ত প্রাণী বনরুই

টাঙ্গুয়ার হাওরে ধরা পড়লো বিলুপ্ত প্রাণী বনরুই

সুনামগঞ্জের তাহিরপুরে এক জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির বনরুই। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) দুপুরে এ প্রাণীটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।