নিহতরা হলেন—ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। তারা সম্পর্কে আত্মীয় এবং তারা বিষম্ভপুর গ্রামে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুর থেকে পূর্বধলার বিষম্ভপুর গ্রামের বাসিন্দা একিন আলীর বাড়িতে বেড়াতে আসেন আত্মীয়রা।
বিকেলে ৫ থেকে ৬ জন মিলে স্থানীয় চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকায় করে ভ্রমণে বের হন। কিন্তু ছোট নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে বিলের মাঝখানে গিয়ে হঠাৎ উল্টে যায় এবং সবাই পানিতে তলিয়ে যান। এর মধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে ওঠেন।
আরও পড়ুন:
এর মধ্যে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে দপূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জমিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও এ ঘটনায় মিম (১২) নামের আরও এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবির খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





