সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
এখন জনপদে
0

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আজ (শুক্রবার, ৫ জুন) একইদিনে পৃথক দুই জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

আজ ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের মেঘুল্লায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, এনায়েতপুরে থেকে বেলকুচিগামী ব্যাটারি চালিত একটি ভ্যান মেঘুল্লা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে আসে। এসময় বিপরীত দিকে থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামক যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান-চালকসহ তিনজন নিহত হয়।

আরও পড়ুন:

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদরে পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইএ