৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
এখন জনপদে
4

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পুশইন করা ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফেরত নিয়েছে বিএসএফ। গতকাল (রোববার, ৭ মে) দিবাগত রাত ২টার পর তাদের ফেরত নিয়ে যায়।

গত শুক্রবার ভোর ৪ টায় তাদের ওই সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। কিন্তু সীমান্তের নোম্যান্সল্যান্ডে তাদের আটকে দেয় বিজিবি। তারপর থেকে তিন দিন নারী ও শিশুসহ তারা সীমান্তের নোম্যান্সল্যান্ডেই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেই তারা মানবেতর দিন পাড় করছিলেন।

আরও পড়ুন:

তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। গতকাল দুপুরে বিএসএফ তাদের বাংলাদেশে আবারও ঠেলে দেয়ার চেষ্টা করলে বিজিবি কড়া জবাব দেয়।

গেলো তিন দিন ধরে দুটি পরিবারসহ এই ১০ জনকে ফেরত নিতে বার বার চাপ প্রয়োগ করছিল বিজিবি। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম ওই ১০ জনকে ফেরত নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএস