
পঞ্চগড়ে ৪ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র; সন্ধানের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ
পঞ্চগড়ে ৪ দিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম নিখোঁজ রয়েছে। এ ঘটনায় দ্রুত তার সন্ধানের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে তার পরিবার, এলাকাবাসী, সহপাঠী ও শিক্ষকরা।

থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যমকর্মীর স্ত্রী মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ মাদরাসাছাত্র নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ফুটপাত তৈরিতে নিম্নমানের সামগ্রী; কাজ বন্ধ করলেন প্রশাসক
পঞ্চগড় শহরের চৌরঙ্গী থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণ কাজের নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আজ (সোমবার, ৯ নভেম্বর) দুপুরে তিনি নির্মাণাধীন ফুটপাতের কাজ পরিদর্শন করে পার্কিং টাইলসসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার প্রমাণ পাওয়ায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

চায়ের চারায় বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি
এক সময়ে দেশের অন্য প্রান্ত থেকে চায়ের চারা সংগ্রহ করে বাগান করতেন চাষিরা। কিন্তু বর্তমানে সমতলের চায়ের ভূমি পঞ্চগড়েই গড়ে উঠেছে অন্তত পাঁচশ ছোট বড় চায়ের নার্সারি। এই নার্সারি করেই ভাগ্য বদল হয়েছে কয়েক গ্রামের মানুষের।

ধর্ষণের পর নারীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
পঞ্চগড়ে ধর্ষণের পর নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রিফাত বিন সাজ্জাদ (২৬) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন মোহাম্মদ ফজলুল বারী এই রায় দেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ১৩ শিক্ষার্থী সবাই অকৃতকার্য
শহরের বুকে বিশাল নান্দনিক বহুতল ভবন আর আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক রয়েছে ১৭ জন। কারিগরি শিক্ষার উন্নয়নে বড় অর্থ বিনিয়োগে প্রতিষ্ঠা করা পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এবার এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করতে পারে নি।

শীতের আগমনী বার্তা, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
হেমন্তের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। দিনে কড়া রোদ আর রাতে অনুভূত হচ্ছে শীতের আমেজ। গত এক সপ্তাহ ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে। এতে আগাম শীতের আভাস পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা; বাড়ছে শীতের অনুভূতি
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা কমে আসায় অনুভূত হচ্ছে হালকা শীত। গত কয়েকদিন ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে উত্তরের এ জনপদ।

পঞ্চগড়ে সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ
পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সার ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া একই পরিবারে একাধিক সদস্যকে ডিলারশিপ দেয়ারও। অভিজ্ঞতাহীন ব্যবসায়ীদের ডিলারশিপ দেয়ায় অসন্তোষ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।

দেবীগঞ্জে সুপার বোর্ডের নকল স্টিকার লাগিয়ে জালিয়াতি, ডিলারকে জরিমানা
দেশখ্যাত ব্র্যান্ড ‘সুপার বোর্ড’-এর নকল ও অননুমোদিত স্টিকার ব্যবহার করে নিম্নমানের মেলামাইন বোর্ড বিক্রয় ও ক্রেতার সঙ্গে প্রতারণার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জের এক ডিলারকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আল আমিন হত্যা মামলা: সাবেক এমপি নাঈমুজ্জামানের দুই দিনের রিমান্ড
পঞ্চগড়ে নিখোঁজ রিকশাচালক আল আমিন (২১) হত্যা ও মরদেহ গুমের অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।