পুশইন
পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা; খোলা আকাশের নিচে দিনভর অপেক্ষা

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা; খোলা আকাশের নিচে দিনভর অপেক্ষা

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (শুক্রবার, ৫ জুন) ভোরে তাদের কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের দিকে পুশইন করা হয়।

অর্ধশতের বেশি মানুষকে পুশইনের চেষ্টা বিএসএফের, নজরদারিতে বিজিবি

অর্ধশতের বেশি মানুষকে পুশইনের চেষ্টা বিএসএফের, নজরদারিতে বিজিবি

দেশের কয়েকটি সীমান্ত দিয়ে অর্ধশতের বেশি মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ। যদিও পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি ও তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

‘পুশইন’ ঠেকাতে নেত্রকোণা সীমান্তে বিজিবির টহল জোরদার

‘পুশইন’ ঠেকাতে নেত্রকোণা সীমান্তে বিজিবির টহল জোরদার

দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন চেষ্টার ঘটনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনে সব সীমান্ত তল্লাশি চৌকিতে (বিওপি) জনবল বৃদ্ধি এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী— যশোরে নাসীরউদ্দীন পাটওয়ারী

ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী— যশোরে নাসীরউদ্দীন পাটওয়ারী

বেনাপোলে তোপের মুখে এলাকা ত্যাগ

ভারত একটি খুনি রাষ্ট্র এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি খুনি বাহিনী মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, এদের হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। আজ (বুধবার, ৩ জুন) যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, রুখে দিলো বিজিবি

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, রুখে দিলো বিজিবি

যশোর জেলার বেনাপোল সীমান্ত দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জোর করে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাধার মুখে বিএসএফের এ চেষ্টা বিফলে যায়। যাদেরকে পুশইনের চেষ্টা করা হয়েছে, তাদের জন্ম ভারতে এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন বলে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পুশইন ও চামড়া পাচার রোধে সতর্ক অবস্থায় বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পুশইন ও চামড়া পাচার রোধে সতর্ক অবস্থায় বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে অবৈধ পুশইন ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে ঈদুল আজহার দিনেও সতর্ক অবস্থায় বিজিবি। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। পশুর চামড়া পাচার রোধে আগামী কয়েকদিন সীমান্তে এই সতর্ক অবস্থা জারি থকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ‘পুশইন’ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে সচেতনা বাড়াতে মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান

ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এক সপ্তাহের জাপান সফর শেষে আজ (শনিবার, ৯ মে) দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পশ্চিমবঙ্গে বিজেপির আধিপত্য; নতুন রাজনৈতিক সমীকরণে কোন পথে ঢাকা-দিল্লি সম্পর্ক?

পশ্চিমবঙ্গে বিজেপির আধিপত্য; নতুন রাজনৈতিক সমীকরণে কোন পথে ঢাকা-দিল্লি সম্পর্ক?

পশ্চিমবঙ্গে বাংলা ও বাঙালির দল হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস এবার ধরাশায়ী হলো বিজেপির কাছে। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে মোদি সরকার। পানি বন্টন, অনুপ্রবেশ, সংখ্যালঘু নির্যাতন, পুশইন, সীমান্ত ইস্যুতে ভারত-বাংলাদেশ বিতর্ক নতুন কিছু নয়। সম্প্রতি আসামের বিজেপি নেতার ‘পুশইন’ মন্তব্য নিয়ে দুই দেশের উত্তেজনা বেড়েছে। এবার এই দুই রাজ্যেই বিজেপির আধিপত্য। কোন দিকে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে বিএসএফের পুশ ইন

গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে বিএসএফের পুশ ইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ১৪ ভারতীয়কে ফেরত

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ১৪ ভারতীয়কে ফেরত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে  ১৩ জনকে বিএসএফের ‘পুশ ইন’

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ১৩ জনকে বিএসএফের ‘পুশ ইন’

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল (বুধবার, ২৮ মে) দিবাগত রাতে তাদেরকে ‘পুশ ইন’ করা হয়। যার মধ্যে অধিকাংশই নারী।