জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ ও মানহীন কসমেটিকস বিক্রির উদ্দেশে মজুত রাখা, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে অভিযানে ছয়আনি বাজারের মোল্লা স্টোর ও তালুকদার স্টোরকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সুরুজ বেকারির এশিয়া ফুড নামের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্যের সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা ও সতর্কবার্তা দেয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।





