হবিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত

হবিগঞ্জ
ট্রাক-সিএনজি সংঘর্ষ
এখন জনপদে
0

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ (বুধবার, ১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা ভেতরের রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় দ্রুতগতির একটি ডামট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

আরও পড়ুন:

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পাঠায়।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এফএস