মৌলভীবাজারের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার
প্রতীকী ছবি
এখন জনপদে
1

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। তার নাম মুজিবুর রহমান মুজিব (২৬)।

আজ (শুক্রবার, ১২ জুন) বিকেল ৫টার পরে দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে ভারতের তারের বেড়ার কাছে গেলে ভারতীয় বিএসএফের গুলিতে দত্তগ্রামের লক্যালচর এলাকায় আজিজুর রহমান অজিবের ছেলে নিহত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি চরেই পড়ে রয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ নং শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস।

এএইচ