জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেয়ার বিষয়টি স্বীকার করলে মধ্যরাতে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে চাকরি প্রার্থী পরিবর্তন করে একটি চক্র এ কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এ চক্র জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’





