শেরপুর পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুর পৌরসভার বাজেট ঘোষণা
এখন জনপদে
0

শেরপুর পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থবছরের ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ (বুধবার, ২৪ জুন) দুপুরে পৌরসভা হলরুমে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা।

আরও পড়ুন:

এছাড়া এডিপি, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধনসহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএস