আজ (বুধবার, ২৪ জুন ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
আরও পড়ুন:
মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন সেক্টর সদর দপ্তর, রামুর ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার মেজর মো. ফয়জুল হক এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ।
বিজিবি সূত্রে জানা যায়, ক্যাম্পেইনে টেকনাফ উপজেলার ১০৩ জন পুরুষ, ২২৩ জন নারী এবং ৮৫ জন শিশুসহ মোট ৪১১ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি মহাপরিচালকের এ ভিশন বাস্তবায়নে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’





