ঘুমধুম সীমান্তে ফের মাইন বিস্ফোরণে একজন আহত

আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে
এখন জনপদে
0

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শফি আলম (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

আজ (বুধবার, ২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভালুকিয়ার একটি কলা বাগানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত শফি আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুয়ামতলী গ্রামের বাসিন্দা এবং মো. হালু মিয়ার ছেলে।

আরও পড়ুন:

জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এলাকায় কাজ করার সময় হঠাৎ একটি মাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য, গত ২৪ মে একই এলাকার কাছাকাছি স্থানে পরপর দু’টি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন স্থানীয় বাসিন্দার প্রাণহানি ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী জনপদে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসএস