চট্টগ্রাম ফিশিং জাহাজের আগুনে দগ্ধ ৬

চট্টগ্রাম
আগুনের প্রতীকী ফটো
এখন জনপদে
0

চট্টগ্রামের সদরঘাট থানাধীন কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ‘দেশ ফিশিং’ জাহাজে ইঞ্জিন রুমের আকস্মিক বিস্ফোরণ ও তেলের ট্যাংকিতে লাগা আগুনে অন্য আরেকটি ফিশিং জাহাজ ‘ডিজনি’সহ দু’টি জাহাজের ছয়জন কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন।

আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুর ১টার দিকে বিকট শব্দে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন পাশের জাহাজেও ছড়িয়ে পড়ে, এতে দুই জাহাজে থাকা প্রায় ৮০ জন শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচজন শ্রমিক ও একজন জুনিয়র ইঞ্জিনিয়ার অগ্নিদগ্ধ হন।

ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলেও তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:

দগ্ধদের তিনজনের মধ্যে কারও ৩৫ শতাংশ, কারও ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে। বাকি তিনজন আশঙ্কা মুক্ত জানিয়েছেন চিকিৎসক।

উদ্ভূত পরিস্থিতিতে জাহাজের মালিক ও মৎস্য শিকারি জাহাজ সমিতির পক্ষ থেকে দগ্ধদের পরিবারের পাশে দাঁড়ানো এবং চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দেয়া হয়।

এসএস